মালদা

জাতীয় সড়কের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিড়ে চাঞ্চল্য ছড়ায় কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায়

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার উত্তপ্ত মালদার কালিয়াচকের গয়েশবাড়ি এলাকা। বুধবার সকালে এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি মিরাজুল বসনির ভাইপো ইউসুফ আলীর মৃতদেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানার মধুঘাট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে। সে এলাকার একজন স্বক্রীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোটেলে খাওয়ার নাম করে বাড়িতে থেকে বেশ কয়েকজন বন্ধুদের সাথে বের হয় কালিয়াচকের গয়েশবাড়ি এলাকার এক যুবক তথা তৃণমূলের অঞ্চল সভাপতি মিরাজুল বসনির ভাইপো ইউসুফ আলী। এরপর ইউসুফ আলী দীর্ঘক্ষন বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুধবার সকালে ইংরেজবাজার থানার মধুঘাট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে মৃতদেহ নিয়ে রহস্য দানাবাঁধতে শুরু করেছে। পরিবারের অভিযোগ পরিকল্পনা করেই ইউসুফকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক ও ইংরেজবাজার থানার পুলিশ।

        এই ঘটনায় কালিয়াচক ব্লক তৃণমূল সভাপতি আবু নাসের খান চৌধুরী ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গয়েশপুর এলাকার মানুষকে তিনি ভাল ভাবে জানেন। সেখানে কোন তৃণমূলের গোষ্ঠী দন্ধ নেই। তবে বেশ কিছু মানুষ দু দলেই আছেন যারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে।

        এবিষয়ে মালদা জেলা কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর এই ঘটনায় তাদের দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তৃণমূলেরই গোষ্ঠী দন্ধের প্রকাশ। তার জন্যেই নিজেরাই নিজেদের মারছে। এধরনের ঘটনায় জেলার পরিবেশ নষ্ট হচ্ছে।

        এদিকে এই ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার অর্নব ঘোষ জানান, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এটি একটি অ্যাকসিডেন্ট কেস বলে তথ্য উঠে এসেছে। যদিও সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন বলে জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/mDjyRvc3BfM